কমিউনিটি ১৩ মার্চ ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ত্রৈমাসিক প্রকাশনা ‘আওয়ার ইস্ট এন্ড‘ এর মার্চ সংখ্যা প্রকাশিত

post

টাওয়ার হ্যামলেটস বারার সর্বশেষ আপডেটসমূহ নিয়ে প্রকাশিত হয়েছে আওয়ার ইস্ট এন্ড-এর মার্চ সংখ্যা। কাউন্সিলের ত্রৈমাসিক এই প্রকাশনাটি বারার সকল পরিবারের ঠিকানায় পাঠানো হয় এবং আইডিয়া স্টোর, টাউন হলসহ বিভিন্ন স্থানে সংগ্রহের জন্যও পাওয়া যায়।

নতুন সংখ্যায় রয়েছে কলাম্বিয়া ফ্লাওয়ার মার্কেটের সাম্প্রতিক পুরস্কার, কাউন্সিল বাজেট, টাওয়ার হ্যামলেটস ইন ব্লুম, পাশাপাশি হাউজিং, কমিউনিটি সেফটি, বিনোদনসহ বিভিন্ন বিষয়ে সাম্প্রতিক আপডেট। যথারীতি এই সংখ্যায়ও রয়েছে বাংলা সেকশন ‘হারমনি‘।

প্রকাশনাটি আমাদের ওয়েবসাইটেও অনলাইনে পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন দিতে আগ্রহী? বিজ্ঞাপনের মূল্য £৫০০ থেকে শুরু, একাধিক বিজ্ঞাপনের ক্ষেত্রে বিশেষ ছাড় প্রযোজ্য। বিস্তারিত তথ্য ও নির্দেশিকা ওয়েবসাইটে (www.towerhamlets.gov.uk/News_events/Our_East_End/Our_East_End.aspx) রয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner