কমিউনিটি ২১ জুলাই ২০২৬

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

post

আনসার আহমেদ উল্লাহ : গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল বাছিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ।

গত ১৪ জুলাই পূর্ব লন্ডনের মাইক্রোম্যাক্স সেন্টারের সামনে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল বাছিরকে অভিনন্দন জানান এবং তাঁর আগামী দিনের সাফল্য কামনা করেন।

ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাবেক সভাপতি ফেরদৌস আলম, সাবেক সভাপতি মোহাম্মদ আবুল কালাম, কোষাধ্যক্ষ মিকাইল আহমেদ চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ জিয়াউল হক শামীম, সাবেক কোষাধ্যক্ষ সুহেল আহমদ বদরুল, ইকবাল হোসেন বাল্মিকী, সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম শামুন, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ শাহনাজ, রোমান আহমেদ চৌধুরী, মুকিতুর রহমান, সাবেক প্রচার সম্পাদক ছাদেক আহমেদ, মুজিবুর রহমান আরজু, বদরুল ইসলাম, কামরুল আলম, মোহাম্মদ গুলজার হোসেন, এতোয়ার হোসেন মুজিব, সৈয়দ নাদির আহমেদ, শিহাব উদ্দিন, আহমেদ হোসেন, কামরুজ্জামান চৌধুরী, সালেহ আহমদ, বজলুর রহমান, গোলাম মোস্তফা লিমন, জাহাঙ্গীর হোসেন, আসাদুর রহমান সুফিয়ান, আলী হোসেন প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দ গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল বাছির এর নেতৃত্বে সংগঠনটির শিক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner