টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ চলতি জুলাই মাসের প্রথম ১৯ দিনে দেশে ১৯৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৯৮ কোটি ৯০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।আজ সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দেওয়া তথ্যমতে, শুধু গতকাল রোববারই (১৯ জুলাই) প্রবাসী আয় এসেছে ১৪ কোটি মার্কিন ডলার।তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের (২০২৫) জুলাই মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের (২০২৬) একই সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭ দশমিক ৬০ শতাংশ।খাত সংশ্লিষ্টদের মতে, হুন্ডি পরিহার করে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের ধারাবাহিক নানামুখী উদ্যোগ এবং প্রণোদনার কারণেই প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।অর্থনীতিবিদদের মতে, অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সের এই শক্তিশালী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য বেশ স্বস্তিদায়ক।
১৯ দিনে দেশে এলো ১৯৪ কোটি ডলার রেমিট্যান্স








