কমিউনিটি ২১ জুলাই ২০২৬

ভিক্টোরিয়া পার্কে আবারও ফিরছে চার দিন ব্যাপি “ইন দ্য নেইবারহুড” কমিউনিটি উত্‌সব

post

সোমবার ২৪ আগস্ট - বৃহস্পতিবার ২৭ আগস্ট সোমবার ২৪ আগস্ট দুপুর ১২টা থেকে প্রবেশ শুরু, অন্যান্য দিনগুলোতে সকাল ১০টা থেকে

সব বয়সের জন্য চার দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যের কার্যক্রম লাইভ মিউজিক থেকে শুরু করে খেলাধুলা ও ফিটনেস সেশন, পারিবারিক থিয়েটার শো থেকে অফিস-পরবর্তী খাবার ও পানীয় - সবই থাকছে এই আয়োজনে।

এই বছরের আকর্ষণ গুলোর মধ্যে রয়েছেঃ ডিজে ইয়োদা’স নাইন্টিজ মিক্সটেপ লাইভ, ট্রোজান সাউন্ড সিস্টেম, ক্যাফে ১০০১ স্টেজ টেকওভার, ডিজে কিজিজি (বিবিসি এশিয়ান নেটওয়ার্ক), বিনামূল্যের সিনেমা, ওয়েস্ট হ্যাম এফসি ফাউন্ডেশন, রিচ মিক্স স্টেজ টেকওভার, গ্র্যান্ড ইউনিয়ন অর্কেস্ট্রা, হাউস অব ভোগা, মুভ স্টুডিও লন্ডন এবং আরও অনেক কিছু।

ফিটনেস সেশনগুলোর মধ্যে থাকবে, আওয়ার পার্কস ফিটনেস সেশনস, গার্লস অ্যালাউড স্পোর্টস ডে, স্যাম প্রিন ফিটনেস, অ্যাডোর ড্যান্স, জেস ওয়েন যোগা, ওপেনম্যাট পিলাটিস এবং বি ওয়েল লেজার সার্ভিসেস (টাওয়ার হ্যামলেটস কাউন্সিল পরিচালিত)।

পরিবার ও শিশুদের জন্য থাকছে হাফ মুন থিয়েটার-এর লাইভ থিয়েটার, বেবি সেন্সরি হ্যাকনি সেশন, এবং দ্য বিগ ড্র, যেখানে আঁকার মাধ্যমে সৃজনশীলতা ও মানসিক সুস্থতা উন্নয়নে উৎসাহ দেওয়া হয়।

সংগীত প্রেমীদের জন্য থাকবে অর্কেস্ট্রা অব অবজেক্টস এবং স্কুল অব নয়েজ, যেখানে নিজের বাদ্যযন্ত্র তৈরি করার সুযোগ রয়েছে।

কমিউনিটি কার্যক্রমের মধ্যে রয়েছে কুইন অব শেবা সোমালি পোয়েট্রি অ্যান্ড ড্যান্স, টামারিন্ড থিয়েটার, অফ দ্য চেস্ট পোয়েট্রি, কমিউনিটি অব ভিয়েতনাম, বাইকওয়ার্কস, সানি জার ইকো হাব, র‍্যাপ এ হাগ এবং আরও অনেক কিছু।

এছাড়াও থাকবে বিনামূল্যের সিনেমা প্রদর্শনী, সাংস্কৃতিক থিয়েটার শো ও কর্মশালা।

ওয়েস্ট হ্যাম এফসি ফাউন্ডেশন-এর তত্ত্বাবধানে বিনামূল্যে ফুটবল সেশন সহ বিভিন্ন মাল্টি-স্পোর্টস কার্যক্রম থাকবে, যা শারীরিক ও মানসিক সুস্থতা বাড়াতে সহায়ক। এছাড়াও লাইমহাউজ বক্সিং এবং টাওয়ার হ্যামলেটস হকি অংশ নেবে।

এই আয়োজনটি অল পয়েন্টস ইস্ট উৎসবের অংশ, যা টাওয়ার হ্যামলেটস কাউন্সিল-এর সহযোগিতায় পরিচালিত হয়। সপ্তাহান্তের মিউজিক ফেস্টিভালের মাঝামাঝি সময়ে এই ফ্রি ইভেন্ট অনুষ্ঠিত হয় এবং সব কার্যক্রমে অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেজার, কালচার এন্ড ট্যুরিজম বিষয়ক ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলর মিনারা খাতুন বলেন, “এই গ্রীষ্মে আমাদের পুরস্কারপ্রাপ্ত ভিক্টোরিয়া পার্কে আবার ফিরে আসছে ‘ইন দ্য নেইবারহুড’, এতে আমরা অত্যন্ত আনন্দিত। এই ফ্রি উৎসবটি বাসিন্দা ও দর্শনার্থীদের একত্রিত হওয়ার, রোদ উপভোগ করার এবং লাভ টাওয়ার হ্যামলেটস ক্যাম্পেইনের মাধ্যমে তুলে ধরা আমাদের এলাকার বৈচিত্র্য, সৃজনশীলতা ও কমিউনিটি স্পিরিট অনুভব করার একটি চমৎকার সুযোগ।""

তিনি আরও বলেন, "সব বয়সের মানুষের জন্য কিছু না কিছু রয়েছে - পরিবার, বন্ধু এবং আনন্দপ্রিয় সবার জন্য এটি একটি আদর্শ দিন। আমাদের বারার প্রাণচাঞ্চল্য, সংস্কৃতি এবং কমিউনিটির শক্তি উদযাপনে হাজারো মানুষের সঙ্গে যোগ দিন।”

আরও তথ্যের জন্য অল পয়েন্টস ইস্ট-এর “ইন দ্য নেইবারহুড” ওয়েবসাইট https://www.allpointseastfestival.com/in-the-neighbourhood/ ভিজিট করুন।

উল্লেখ্য, অল পয়েন্টস ইস্ট উৎসবে আরও থাকছেঃ জর্জা স্মিথ ও টেমস (শুক্রবার ২১ আগস্ট), লর্ড (শনিবার ২২ আগস্ট), ডেফটোনস আউটব্রেক ফেস্ট (রবিবার ২৩ আগস্ট), টাইলার, দ্য ক্রিয়েটর (শুক্রবার ২৮ আগস্ট ও শনিবার ২৯ আগস্ট), এবং টুয়েন্টি ওয়ান পাইলটস (রবিবার ৩০ আগস্ট)।


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner