নিউজ ডেস্ক
টিভি নাইনটিন অনলাইন
ঢাকাঃ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে অনুসন্ধান চলমান থাকাবস্থায় পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক অনুসন্ধান পরিচালনাধীন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শাহেদ নূরউদ্দিন বাংলাদেশের প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন।গত বছর ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান ও বিক্ষোভের মুখে হাইকোর্টের যে ক’জন বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত ছর ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান ও বিক্ষোভের মুখে হাইকোর্টের যে ক’জন বিচারককে বিচারকাজ থেকে সরিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ; শাহেদ নূরউদ্দিন তাদের একজন। এরপর থেকে ছুটি নিয়ে তিনি বিচারকাজের বাইরে ছিলেন।বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় গ্রেনেড হামলা মামলার বিচারক ছিলেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।




_original_1775538836.jpg)



