সিলেট ১০ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর চাপাতি হামলা!

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )শ্রীমঙ্গলঃ  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভ্রাতৃপ্রতিম ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও জুলাই গণঅভ্যুত্থানের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে হাসিব এক নারীকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে রিসোর্টের দিকে যাচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অটোরিকশাটির গতিরোধ করে। পরে হামলাকারীদের একজন তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে চাপাতি নিয়ে আক্রমণ করেন।ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, চাপাতি নিয়ে হামলাকারীকে আক্রমণ করতে দেখে হাসিব আত্মরক্ষার্থে দৌড়ে সেখান থেকে পালিয়ে যান।হামলায় হাসিবের হাতে আঘাত লেগেছে বলে জানা গেছে। পরে তাকে মৌলভীবাজারের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি নিরাপদে রয়েছেন বলে ছাত্রশক্তির পক্ষ থেকে জানানো হয়েছে।এদিকে,এনসিপির পক্ষ থেকে এ হামলার জন্য নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। দলটির পক্ষ থেকে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।তবে হামলার ঘটনায় জড়িতদের পরিচয় ও উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner