গ্রাম বাংলা ১০ নভেম্বর ২০২৬

রাজশাহী বিমানবন্দরে দুটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্ক

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )রাজশাহীঃ রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এক পথচারী গ্রেনেড দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।এ সময় যাত্রীদের যাতায়াতের জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট খুলে দেওয়া হয়। পরে পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করেন।পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান ফটকের বাঁ পাশে ফুলগাছের ভেতর সন্দেহজনক বস্তু দুটি দেখতে পান এক পথচারী। তিনি বিষয়টি বিমানবন্দর থানার বায়া পুলিশ ফাঁড়ির রোমিও-৮১ টহল গাড়ির দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) পলাশকে জানান। পরে এএসআই পলাশ বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।এ সময় বিমানবন্দরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার জন্য বিকল্প হিসেবে মসজিদ গেট ব্যবহার করা হয়। এতে বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরের প্রধান ফটকের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরাও সতর্ক অবস্থান নেন। পুলিশ জানায়, সেখানে সার্বক্ষণিক তিনজন সশস্ত্র এপিবিএন সদস্য দায়িত্ব পালন করছিলেন। এরপরও কে বা কারা বস্তু দুটি সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এদিকে ঘটনার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে তিনি রাজশাহীতে পৌঁছান। ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেন। সন্দেহজনক বস্তু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তার নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়। পরে পুলিশ তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করে এবং প্রধান ফটকের পরিবর্তে বিমানবন্দরের পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, বিমানবন্দরের প্রধান ফটকের পাশে দুটি গ্রেনেডসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে প্রধান ফটক বন্ধ রেখে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় পবা উপজেলার পাকুড়িয়া এলাকার একটি ফাঁকা মাঠে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়েছে।তিনি আরও জানান, বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলোর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়া যাবে। কারা কী উদ্দেশ্যে সেগুলো বিমানবন্দরের পাশে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner