সিলেট ১১ জুলাই ২০২৬

১৯ দিনের ব্যবধানে শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৪৭ লক্ষাধিক টাকা

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )সিলেটঃ সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা গণনা সম্পন্ন হয়েছে।মাজারের ৭০০ বছরের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো এমন প্রকাশ্য গণনার উদ্যোগ নেয়া হয়।এবার ১৯ দিনে মাজারের দানবাক্স ও ডেগগুলোতে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা জমা হয়েছে।শনিবার (১১ জুলাই) দিনভর গণনা শেষে মাজার ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিপুল পরিমাণ অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।বেলা ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সিলগালা করা ডেগ ও নতুন দানবাক্সগুলো থেকে ৪ বস্তা টাকা বের করে গণনা শুরু হয়।শাহজালাল (রহ.) মাজার মাদরাসার শিক্ষার্থীরা এই টাকা গণনা কার্যক্রমে অংশ নেয়।টাকা গণনার সময় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাজার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত,গত ২২ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেতৃত্বে প্রথমবারের মতো মাজারের দানবাক্স ও ঐতিহাসিক দানের ডেগে জমা হওয়া টাকা প্রকাশ্যে গণনা করা হয়েছিল। সে সময় মাত্র ৪ দিনে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা হয়েছিল।প্রথমবার ১০০০ ও ৫০০ টাকার নোটের আধিক্য বেশি থাকলেও এবার ১৯ দিনের মাথায় সংগৃহীত ৪ বস্তা টাকার মধ্যে সংখ্যার দিক থেকে ১০ ও ৫০ টাকার মতো ছোট নোটের পরিমাণই সবচেয়ে বেশি দেখা গেছে।মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গঠিত বিশেষ কমিটির অধীনে এই অর্থ সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা রাখা হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner