টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।আহতদের নাড়েশ্বরী উপজেলা, কুড়িগ্রাম জেলা হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আবদুল্লাহ হিল জামান।ওসি জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।নিহতরা হলেন- ভুরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে ছাদিয়া আক্তার (৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী ইসলাম (২৮) ও ধলডাঙ্গা গ্রামের সাইফুর রহমানের ছেলে লিমন ইসলাম (২৮)।নিহত লিমন ইসলাম পেশায় মাইক্রোবাসের চালক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়।এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজন মারা যান।গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ওসি আবদুল্লাহ হিল জামান বলেন, নিহতদের মধ্যে দুজন পুরুষ। এক মেয়ে শিশুও নিহত হয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, শিশুসহ নিহত ৩





-image-1696994851-image-1700814548.jpg)


