খেলাধুলা ২৬ মার্চ ২০২৬

বাংলাদেশ চ্যাম্পিয়নস" যোগ দিচ্ছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ

আগস্টে ব্রিটেনের বিভিন্ন শহরে বসছে আসর, সাত দলে জমবে প্রতিযোগিতা

post

টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’ (ডব্লিউসিএল)-এর আগামী আসরে অংশ নিতে যাচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ দল। চলতি বছরের আগস্ট মাসে ব্রিটেনের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’-এর আত্মপ্রকাশ উপলক্ষে গতকাল বুধবার পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে যশোর কমিউনিটি ইউকে স্পোর্টস লিমিটেড।সংগঠনটির পরিচালক ইউনুস হাসান বলেন, ডব্লিউসিএল এর  এবারের আসরে বাংলাদেশের অংশগ্রহণ দেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। তাঁর মতে, এ টুর্নামেন্ট দেশের ভেতর ও প্রবাসে থাকা সমর্থকদের মধ্যে নতুন এক সেতুবন্ধন গড়ে তুলবে, যা ক্রিকেটকে কেন্দ্র করে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

ডব্লিউসিএলের তৃতীয় সংস্করণে বাংলাদেশের অন্তর্ভুক্তির ফলে এবার  প্রতিযোগিতায় অংশ নেবে সাতটি দেশে। এর আগে থেকেই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা। আয়োজকদের মতে, বাংলাদেশের এক ঝাঁক বিশ্বমানের ক্রিকেটারের অংশগ্রহণে ফলে  ২০২৬ মৌসুম আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে ।

অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই লিগ ইতিমধ্যে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। টুর্নামেন্টটিতে অতীতে অংশ নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের বহু তারকা।

আয়োজকদের দাবি, ডব্লিউসিএল বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় ক্রিকেট লিগ। প্রথম আসরে ৩২ কোটি ৫০ লাখের বেশি দর্শক খেলা উপভোগ করেন। দ্বিতীয় আসরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২ কোটি ৩১ লাখে, যা লিগটির দ্রুত বৈশ্বিক বিস্তারের ইঙ্গিত দেয়।

ডব্লিউসিএলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হর্ষিত তোমর বলেন, গত দুই বছরে সমর্থকদের ধারাবাহিক দাবির পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সবশেষ ২০২৫ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস দল। ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা জেতে এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দল।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner