গ্রাম বাংলা ২৬ মার্চ ২০২৬

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর স্বাধীনতা দিবস পালন

post

 বিপ্লব জলদাস চট্টগ্রামের বোয়ালখালীতে সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।

একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ও লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় স্মৃতিসৌধে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রানু মজুমদার, শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস, বকুল বড়ুয়া, আশুতোষ দাশ, মোঃ এসকান্দর, মোঃ ইউসুফ, সাগর দেবনাথ, ডাঃ শ্যামাপ্রসাদ দাশগুপ্ত, প্রিয়াংকা দাশ, অর্পিতা ঘোষ প্রমুখ।

এসময় এক সংক্ষিপ্ত আলোচনায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ বলেন- আমরা অনেকেই স্বাধীনতার ইতিহাস জানলেও অধিকাংশই তা হৃদয়ঙ্গম করতে পারি না। এই হৃদয়ঙ্গম জরুরি। কারণ মহান মুক্তিযুদ্ধ অপরিসীম ত্যাগ ও বেদনাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।




আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner