কমিউনিটি ২৫ মার্চ ২০২৬

গোল্ডার্স গ্রীনে ইহুদি কমিউনিটির ওপর হামলার ঘটনায় টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের বিবৃতি

post

“গোল্ডার্স গ্রীনে ইহুদি চ্যারিটি সংস্থার অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনাটি আমাকে গভীরভাবে মর্মাহত করেছে।

“আমাদের বৈচিত্র্য হলো লন্ডনের অন্যতম শক্তি। আমরা একটি গর্বিত বহুসাংস্কৃতিক শহরে বসবাস করছি, যেখানে সকল কম্রিউনিটির মানুষ পরস্পরের প্রতি সহনশীলতা ও সম্প্রীতির বজায় রাখছে।

এই হামলা আমাদের মধ্যকার আন্তরিকতা, সহমর্মিতা ও মূল্যবোধের ওপর আক্রমণ।

“এই অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিরা কাপুরুষ, যারা আমাদের লন্ডন সিটিকে প্রতিনিধিত্ব করে না। আমরা ইহুদি বাসিন্দাদের পাশে আছি এবং এই ঘটনার নিন্দা জানাই।

“ পুলিশ, ইন্টারফেইথ ফোরাম এবং টেনশন মনিটরিং গ্রুপের সঙ্গে আমরা কাজ করব, যাতে আমাদের ইহুদি সম্প্রদায় এবং অন্যান্য ধর্মের পার্টনারসদের আশ্বস্ত করা যায়।

“টাওয়ার হ্যামলেটসে ঘৃণার কোনো স্থান নেই, এবং ইহুদিবিদ্বেষেরও কোনো স্থান নেই।”

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner