কমিউনিটি ২৫ মার্চ ২০২৬

পপলার স্টোরে ইঁদুরের উপদ্রবের কারণে আইসল্যান্ডকে ৩ লাখ পাউন্ড জরিমানা

post

ইঁদুরের উপদ্রবের কারনে সুপারমার্কেট চেইন আইসল্যান্ডকে ৩ লাখ পাউন্ড জরিমানা করেছে টেমস ম্যাজিস্ট্রেটস কোর্ট।

টাওয়ার হ্যামলেটসের পপলার এলাকায় অবস্থিত আইসল্যান্ড-এর একটি স্টোরে খাবারের প্যাকেটে ইঁদুরে কামড়ানো এবং ইঁদুরের বিষ্ঠা পাওয়া যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে তদন্তের ভিত্তিতে আদালত এ বিপুল অর্থ জরিমানা করে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রেগুলেটরি সার্ভিসেসের এনভায়রনমেন্ট হেলথ অফিসাররা ২০২৪ সালের ৮ জানুয়ারি পপলারের ভেসি পাথ (ই১৪) -এ অবস্থিত স্টোরটি পরিদর্শন করেন। এক গ্রাহকের অভিযোগ ছিল ক্রিস্পের প্যাকেটে ইঁদুরের কামড়ের দাগ দেখা গেছে। তদন্তে অফিসাররা দোকানের ভিতরে একটি জীবিত ইঁদুর দৌড়াতে দেখেন এবং স্পষ্ট উপদ্রবের প্রমাণ পান। ফলে স্টোরটিকে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হাইজিন ইমার্জেন্সি প্রোহিবিশন নোটিস জারি করা হয়।

ইংল্যান্ডের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বিধিমালা ২০১৩ এর আইন লঙ্ঘনের কারনে চারটি অভিযোগে কাউন্সিলের লিগ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট আইসল্যান্ডের বিরুদ্ধে মামলা করে। পরে ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি কোম্পানি তিনটি অভিযোগে দোষ স্বীকার করে। যার মধ্যে ছিল, স্টোর পরিষ্কার ও ভালো অবস্থায় রাখাতে ব্যর্থতা, ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, এবং খাদ্য নিরাপত্তা মান বজায় রাখতে অবহেলা।

১০ মার্চ ২০২৬ তারিখে থেমস ম্যাজিস্ট্রেটস’ কোর্টে ডিস্ট্রিক্ট জাজ বাট্টার কোম্পানিটিকে ৩ লাখ পাউন্ড জরিমানার পাশাপাশি ২ হাজার পাউন্ড ভিকটিম সারচার্জ এবং ৫ হাজার ৯ শত ৯৭ পাউন্ড মামলার খরচ পরিশোধের নির্দেশ দেন।  এই অর্থ  আগামী ১৭ এপ্রিল ২০২৬ এর মধ্যে পরিশোধ করতে হবে।

এদিকে, ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পেস্ট-প্রুফিংয়ের পর স্টোরটি ১৮ জানুয়ারি ২০২৪ এ পুনরায় খুলে দেওয়া হয়। পরবর্তী ফলো–আপ পরিদর্শনে, ২৩ এপ্রিল ২০২৪ তারিখে, দোকানটি ফুড হাইজিন রেটিং ফাইভ স্টার অর্জন করে।

প্রেস বিজ্ঞপ্তি 


আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner