বাংলাদেশ ৩০ জুলাই ২০২৬

আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ অবৈধ অভিবাসনের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে অমনি এয়ার-এর বিশেষ ফ্লাইট (ফ্লাইট নম্বর: ওএই ২৩২৩) যোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।যুক্তরাষ্ট্র থেকে আগত প্রবাসী বাঙ্গালীরা হলেন, মোহাম্মদ আহমেদ, মো. আলম, সাইফুল আলম, জাবেদ আলম, রবিউল আলম, মোহাম্মদ আলী, সিমান বড়ুয়া, আরাফাত চৌধুরী, শাকিল চৌধুরী, হোসেন দেলোয়ার, কাউসার হাসান, শাহাদাৎ হোসেন, মো. আবিদ হোসেন, মোহাম্মাদ হোসাইন, হোসেন ইমরান, ওয়াহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, মো. ইসলাম, রাহান ইসলাম, মো. নাহিদ পারভেজ, মো. মাকসুদুর রহমান, গাজী সালাউদ্দিন এবং আইয়ুব উল্লাহ।বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, দেশে ফিরে আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত কর্মসংস্থানের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ত্যাগ করেন। পরবর্তীতে তারা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করে পর্যায়ক্রমে সীমান্ত অতিক্রমের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হন। পাশাপাশি মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয় বলেও সূত্র জানিয়েছে।বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (ব্র্যাক) প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়া তাদের জন্য হালকা খাবারের ব্যবস্থাও করা হয়।ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তারা বিমানবন্দর ত্যাগ করেন।সংশ্লিষ্টরা জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বিদেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে। এ প্রেক্ষাপটে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ উপায়ে গমন এবং সংশ্লিষ্ট দেশের অভিবাসন আইন কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন অভিবাসন-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner