টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের সামনে আসছে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর দারুণ সুযোগ। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, মাত্র একদিনের বাড়তি ছুটি নিলেই এই দীর্ঘ ছুটির আনন্দ উপভোগ করা যাবে।সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর (বুধবার) মহান বিজয় দিবস উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি থাকবে। এর পরের দিন ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) নিয়মিত কর্মদিবস।তবে কেউ যদি বৃহস্পতিবার একদিনের নৈমিত্তিক বা অর্জিত ছুটি গ্রহণ করেন, তবে পরবর্তী শুক্র ও শনিবারের (১৮ ও ১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটির সুযোগ মিলবে।সাধারণত বছরের শেষ ভাগে এসে চাকরিজীবীরা পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাওয়া বা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন। বিশেষ করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেট হাউজের কর্মীরা বছরের এই সময়টাতে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন। তাদের জন্য ডিসেম্বরের এই সমীকরণটি বছরের শেষ দিকে এক দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে।
ডিসেম্বরে মিলছে টানা চার দিনের ছুটি








