ধর্ম/আইন-আদালত ০১ নভেম্বর ২০২৬

উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা যাওয়া তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘দিশা’ নামে তার এক তরুণীকে গ্রেফতার করেছে নৌপুলিশ।টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ জানান, শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর কাফরুল থেকে দিশা নামে ওই তরুণীকে গ্রেফতার করা হয়।প্রকাশিত একটি সিসিটিভির ফুটেছের তথ্যানুযায়ী, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে এক তরুণীকে সঙ্গে নিয়ে  উত্তরার একটি বারে যান তাহসিফ। কিছুক্ষণ পর পৃথক মোটরসাইকেলে আসেন দীপ।পরে তিনজনকে একসঙ্গে লিফটে উঠতে দেখা যায়। প্রকাশিত আরেকটি ফুটেজের তথ্য অনুযায়ী রাত ১১টা ৫১ মিনিটে তাদের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। এতে জানা যায়, সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেছিলেন তারা। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ওই তরুণীকে বাসায় পৌঁছে দেওয়ার পর তাহসিফ ও দীপ টঙ্গীর দিকে যান। সেই তরুণীকেই শনিবার রাতে গ্রেফতার করেছে নৌপুলিশ।এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সাউরির লাশ উদ্ধারের ঘটনায় বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় মামলা করেন।অন্যদিকে এ মামলায় হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়ায় গ্রেফতারকৃত আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তারা।এর আগে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ দোহা সুমন জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড অনুমোদন করেন।নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু দীপের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। রমান্ডে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।তদন্তসংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ঘটনার দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দীপ।ফুটেজ ও গোপন তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে দীপ তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। কিন্তু সেখান থেকে তাহসিফ আর ফেরেননি; দীপ একাই ফিরে আসেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদেও দীপের বয়ানে চরম অসংগতি পাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়।এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে আটক করে পিবিআই। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে দীপকে গ্রেফতার দেখানো হয়।থানায় হত্যা মামলা রুজু হলেও লিখিত অভিযোগে বাবা সরাসরি কাউকে অভিযুক্ত না করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।২৮ বছর বয়সী তাহসিফ গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন বুধবার (২৮ অক্টোবর) বিকালে টঙ্গীর রাজাবাড়ি ঘাটের কাছে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner