গ্রাম বাংলা ১৩ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: ভারতে উদ্ধার ১০, নিখোঁজ ১

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )চাঁপাইনবাবগঞ্জঃ  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে।এতে নিখোঁজ ১০ জনকে ভারতে উদ্ধার করা হয়েছে।আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সদর উপজেলার বাখরআলী ঘাট থেকে একটি নৌকাযোগে জহরপুর ক্যাম্পে এবং অত্র ইউপির ৮ নম্বর ওয়ার্ড এলাকায় আসছিল ১১ বা ১২ জনের একটি দল। এই সময় নৌকাটি ডুবে যায়। নাজির হোসেন বলেন, পরে সাঁতার কেটে একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি ১০ বা ১১ জন ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় প্রবেশ করলে তাদেরকে খান্দুয়া ক্যাম্প বিএসএফ উদ্ধার করে। তারা এখন ভারতের বিএসএফ এর কাছে আছে বলে শুনেছি। এই নৌকায় নারী-পুরুষ ও শিশু ছিল বলেও জানা গেছে।এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ’র খান্দুয়া ক্যাম্পের সদস্যরা। আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। যারা উদ্ধার হয়েছে তাদের ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner