গ্রাম বাংলা ১২ জুলাই ২০২৬

পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন ) পঞ্চগড়: সাবেক স্পিকার, বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন।জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও পঞ্চগড়ের কৃতী সন্তানকে হারানোর শোক প্রকাশ করেন।জানাজা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ।বক্তারা বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার শুধু বিএনপিরই নন, পুরো পঞ্চগড়বাসীর অভিভাবক ছিলেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, সততা, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং জনসেবামূলক কর্মকাণ্ড মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক জীবনের সঙ্গে পঞ্চগড়ের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে অবস্থান করলেও তিনি নিজ জেলা পঞ্চগড়ের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখতেন। স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো এবং জেলার উন্নয়নে তার অবদান এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পঞ্চগড়বাসী।জমির উদ্দীন সরকার বিভিন্ন সময় পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসন থেক সংসদ সদস্য নির্বাচিত হন। এ অঞ্চলের অবকাঠামো, শিক্ষা, যোগাযোগ ও জনকল্যাণমূলক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ ছাড়া তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার, অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে দেশের রাজনীতিতে অনন্য অবদান রাখেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে গণতান্ত্রিক মূল্যবোধ, সংসদীয় চর্চা ও সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত।এর আগে, রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner