গ্রাম বাংলা ১৮ নভেম্বর ২০২৬

এবার ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকে আগুন

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ময়মনসিংহ – ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় মুখ বেঁধে আগুন দেওয়ার মতো নাশকতামূলক ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার রামপুর ইউনিয়নের সীমান্ততলি বাজার শাখায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, মুখ বাঁধা তিন দুর্বৃত্ত ওই ব্যাংকের শাখার বারান্দায় এসে আগুন ধরিয়ে দিচ্ছে। এ সময় তাদের একজনের হাতে থাকা জ্বালানি তরল বা পেট্রল ছিটিয়ে দিতে দেখা যায় এবং মুহূর্তেই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।ব্যাংক শাখাটির ব্যবস্থাপক মো. জয়কুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর ভবনের বারান্দা ও কেচিগেট দেখে মনে হচ্ছে ভিডিওটি রামপুর গ্রামীণ শাখারই। তবে সৌভাগ্যবশত ভিডিওতে আগুন যেভাবে দ্রুত ছড়িয়ে পড়তে দেখা গেছে, সে তুলনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আগুনে ব্যাংক শাখার কেবল দুটি বিদ্যুৎ মিটার ও কিছু তার পুড়ে গেছে। এ ঘটনায় তিনি বুধবার বিকেলে তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ঘটনার বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, ফেসবুকে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেটি আসলে রামপুর গ্রামীণ শাখার নয়; বরং অন্য কোনো স্থানের ভিডিও ভুলভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দেওয়ার এই ঘটনায় শাখা ব্যবস্থাপক থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner