শিক্ষা ২৬ জুলাই ২০২৬

এইচএসসির স্থগিত পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশনের আহ্বান

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের পুনরায় নিবন্ধনের নির্দেশ দিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নির্দেশনায় বলা হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই সাধারণ শিক্ষা বোর্ডগুলোর (চট্টগ্রাম বোর্ড ব্যতীত) পদার্থবিজ্ঞান প্রথম, হিসাববিজ্ঞান প্রথম ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা স্থগিত করা হয়।এ ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষাও একই কারণে স্থগিত করা হয়েছিল।স্থগিত হওয়া এসব পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে গিয়ে পুনরায় নিবন্ধন সম্পন্ন করার জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সুযোগ থাকবে কি না, সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner