ধর্ম/আইন-আদালত ৩০ এপ্রিল ২০২৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে প্রার্থিতা বাতিলের প্রতিবাদ, সুষ্ঠু নির্বাচনের দাবি যুক্তরাজ্যস্থ বাংলাদেশি আইনজীবীদের

post

টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থিতা বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশি আইনজীবীরা। এ ঘটনাকে তারা অবৈধ, অগণতান্ত্রিক ও অসংবিধানিক আখ্যা দিয়ে অবিলম্বে বাতিলকৃত প্রার্থিতা পুনর্বহাল এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন।

২৮ এপ্রিল  মঙ্গলবার  লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনজীবীরা অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট বার নিয়ন্ত্রণকারী এডহক কমিটি স্বেচ্ছাচারী ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন।

তারা জানান, আগামী ১৩ ও ১৪ মে ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা গঠনতন্ত্র অনুযায়ী ফরম সংগ্রহ, পূরণ এবং প্রস্তাবক ও সমর্থকদের স্বাক্ষরসহ যথাযথভাবে জমা দেন। কিন্তু মনোনয়ন যাচাই-বাছাইয়ের দিন কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রার্থীদের একযোগে অযোগ্য ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন সাব-কমিটির ক্ষমতা সীমিত এবং তাদের দায়িত্ব কেবল প্রার্থীদের প্রাথমিক যোগ্যতা যাচাই করা। এসব শর্ত পূরণ সত্ত্বেও প্রার্থিতা বাতিল করা সম্পূর্ণ বেআইনি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তারা আরও অভিযোগ করেন, নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এ ধরনের কর্মকাণ্ড সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দীর্ঘ ৭৭ বছরের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা বলেন, দেশের বিচার ব্যবস্থা, আইনের শাসন এবং গণতান্ত্রিক কাঠামো রক্ষায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই প্রতিষ্ঠানের নির্বাচন প্রক্রিয়া এভাবে প্রশ্নবিদ্ধ হওয়া অত্যন্ত উদ্বেগজনক।

সংবাদ সম্মেলন থেকে আইনজীবীরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে—

বাতিলকৃত সকল প্রার্থীর প্রার্থিতা পুনর্বহালসুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার দাবি জানানতারা ন্যায়বিচার, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যস্থ বাংলাদেশি আইনজীবীদের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার মনিরুল ইসলাম, ব্যারিস্টার সঞ্জয় রায় এবং ব্যারিস্টার সৈয়দ আলী জিরু।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার স ম রেজাউল করিম, ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিল্টন, ব্যারিস্টার ও সলিসিটার জিন্নাত আলী, ব্যারিস্টার ও সলিসিটার কামাল হোসাইন, ব্যারিস্টার দুলাল মিয়া, ব্যারিস্টার আল আমিন, ব্যারিস্টার আশরাফ চৌধুরী, সলিসিটার শহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, ব্যারিস্টার ও সলিসিটার সুমন মিয়া, ব্যারিস্টার নাজমুল ইসলাম, অ্যাডভোকেট আল আমিন, ব্যারিস্টার মাসুদ আক্তার, সলিসিটার জাহাঙ্গীর আলম, ড. আনিসুর রহমান, ব্যারিস্টার তৌহিদুল ইসলাম, নাইমুল হোসাইন, অ্যাডভোকেট ইমরান হোসাইনসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner