টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশে হাম সন্দেহে বা হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আক্রান্ত হয়েছে ১৬৮ শিশু। হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ২৭ দিনে সর্বমোট ১৬৭ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ হাজার ৪০৯ শিশু।শুক্রবার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (৯ এপ্রিল সকাল ৮টা থেকে ১০ এপ্রিল ২০২৬ সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে নতুন করে ১৬৮ শিশু হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে । একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ১৭৭শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। এর মধ্যে ১৬৮ শিশুর দেহে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৫৯ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০৮ শিশু । এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট ভর্তি হয়েছে আট হাজার ৯১০ শিশু । যার মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ছয় হাজার ৬০৯ শিশু।
হাম ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু








