টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাস করায় এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।ওয়াকআউটের সময় শফিকুর রহমান বলেন, আজকে আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করলাম। এর আগে তিনি বিরোধীদলীয় নেতা স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বিরুদ্ধে নিরপেক্ষতা হারানোর অভিযোগ তোলেন। বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে ‘জুলাই স্মৃতি জাদুঘর বিল’ সংশোধিত আকারে পাশের প্রেক্ষাপটে উভয়পক্ষের দীর্ঘ বির্তকের জের ধরে এ ওয়াকআউটের ঘটনা ঘটেছে। সংসদে প্রবল আপত্তি সত্ত্বেও ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’ পাশ করায় এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল।বিলটি পাশের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। তার ঘোষণার পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। এনিয়ে চলতি অধিবেশনে চারবারের মতো ওয়াকআউটের ঘটনা ঘটল। এর আগে গতকাল ‘গণবিরোধী’ বিল পাশের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াক আউট করেছিল বিরোধী দল।
সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট








