টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ হামে বুধবার (৮ এপ্রিল) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ছয় শিশুর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বুলেটিনে এ তথ্য জানানো হয়।বুলেটিনে আরোও বলা হয়, এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের। আর লক্ষণ নিয়ে ১৪৩ জন মারা গেছেন।হামের মৃত্যুর মধ্যে সর্বোচ্চ ঢাকায় ১০ জন , বরিশালে ৫ জন এবং ৩ জন করে চট্টগ্রাম ও রাজশাহীতে এবং দুইজন ময়মনসিংহের হাসপাতালগুলোতে মারা গেছেন। অপরদিকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে ৬৪ জনের এবং ঢাকায় এ সংখ্যা ৫৮ জন।সর্বশেষ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭৪ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের।একদিনে সবচেয়ে বেশি ২৬১ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে এবং সবচেয়ে কম ১২৬ জন ভর্তি হয়েছেন ময়মনসিংহে।গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ২৫১ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ হাজার ৮০১ জন।
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৭ শিশুর মৃত্যু








