বাংলাদেশ ০৭ এপ্রিল ২০২৬

জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ঢাকার মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে বৈঠকে বসেছেন তারা।বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি সংবাদমাধ্যমে বলেন, অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক শেষে দুপুরে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হবে

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner