গ্রাম বাংলা ০৭ এপ্রিল ২০২৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )দৌলতদিয়া-পাটুরিয়া: বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৭টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।জানা গেছে, ঝড়ো হাওয়ার কারণে নদী উত্তাল হয়ে গেছে। তাই দুর্ঘটনা এড়াতে রাত ৭টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। চলাচল বন্ধ হওয়ায় দৌলতদিয়া প্রান্তে চারটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।  বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner