বাংলাদেশ ২৯ মার্চ ২০২৬

ডিএমপির দুই সহকারী পুলিশ কমিশনারকে বদলি

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনস্বার্থে এই পদায়ন করা হয়েছে।শনিবার (২৮ মার্চ) ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।আদেশ অনুযায়ী, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনকে বদলি করে রমনা বিভাগের (ধানমন্ডি জোন) সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।অন্যদিকে, দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কর্মরত নাসিম উদ্দিনকে উত্তরা বিভাগের একই জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner