গ্রাম বাংলা ২১ মার্চ ২০২৬

ঈদে ঘুরতে গিয়ে ভাসমান সেতু উল্টে ভাইবোনসহ ৪ জনের মৃত্যু

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি অস্থায়ী ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ পানিতে পড়ে যাওয়ার ঘটনায় আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এছাড়াও এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।শনিবার (২১ মার্চ) দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি অস্থায়ী ড্রাম ব্রিজে প্রতি বছর ঈদ উপলক্ষে ব্যাপক সমাগম হয়। আজ ঈদের দিন বিকেলেও অসংখ্য মানুষ সেখানে ভিড় করেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও আজ অতিরিক্ত মানুষের চাপে সেটি হঠাৎ ভেঙে পড়ে।এ সময় ব্রিজে থাকা শতাধিক মানুষ নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকে সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও কিছু শিশু পানির স্রোতে ভেসে যায়। ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়। নিখোঁজ হয় আরও দুই শিশু।পরে ফায়ার সার্ভিসের উদ্ধারে অভিযান নিখোঁজ আরও এক শিশুর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।এছাড়াও একই ঘটনায় আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন শান্তি নামের এক শিশু।ওসি মনসুর আহম্মদ ঘটনার বলেন, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজ আরেক শিশুর মরদেহ খোঁজ হরা হচ্ছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner