গ্রাম বাংলা ১২ মার্চ ২০২৬

ইফতারের আগে সড়কে প্রাণ গেল ১২ জনের

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )খুলনা: বাগেরহাটের খুলনা মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইটি শিশুও রয়েছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে মহাসড়কের গোনাইব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল বলেন, দুর্ঘটনায় নিহত চারটি মরদেহ এখনো রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।এদিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে জানা গেছে, সেখানে আটটি লাশ নেওয়া হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner