বাংলাদেশ ১৫ ফেব্রুয়ারী ২০২৬

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের লোকসভার স্পিকার

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিবর্তে অংশ নিতে ঢাকায় আসছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে লোকসভার স্পিকারের শপথ অনুষ্ঠানে থাকার তথ্য জানানো হয়।এতে বলা হয়, লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের মত এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে লোকসভা স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। এটি আমাদের দুই দেশকে ঐক্যবদ্ধ করে রাখা গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের অবিচল অঙ্গীকারকেও পুনর্ব্যক্ত করে।তারেক রহমানের নেতৃত্ব, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধই বিএনপির প্রতি বাংলাদেশের জনগণের ব্যাপক সমর্থনের কারণ বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, দুই দেশের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধে আবদ্ধ প্রতিবেশী দেশ হিসেবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়কে স্বাগত জানায় ভারত।এর আগে বাংলাদেশের নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে একই দিন ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেওয়ার কথা নরেন্দ্র মোদির। এ কারণে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ওম বিড়লাকে ঢাকায় পাঠাচ্ছেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner