বিনোদন ২৪ নভেম্বর ২০২৬

অভিনেতা সোহেল খান মারা গেছেন

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিচালক এমডি ইকবাল হোসেন।জানা যায়,নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চার দিন আগে বগুড়ায় আসেন এই অভিনেতা।শহরের একটি হোটেলে অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান।পরে তাকে দ্রুত বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, অভিনেতা সোহেল খানের মৃত্যুর বিষয়টি তারা অবগত হয়েছেন।এ ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শুটিং ইউনিট, সহকর্মী, ভক্ত ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner