বাংলাদেশ ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিয়ে এবার যে শর্ত দিল এনসিপি

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রবিবার (২২ নভেম্বর) এক সপ্তাহের সফর শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিফিংয়ে এ দাবি জানান তিনি।নাহিদ বলেন, আমাদের দাবি,গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন,গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে। এছাড়া আসন্ন গঙ্গাচুক্তি নবায়নসহ দেশের গুরুত্বপূর্ণ মৌলিক ইস্যুগুলাতে এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের মতো মৌলিক ইস্যুগুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হয়; কেবল তবেই জাতীয় ঐক্য হতে পারে।নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এ পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলো কাছে মেসেজ যাবে যে, তারা আসলে জাতীয় ঐক্যমত চাচ্ছে। আর না হলে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐক্যমত চাবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য; জানুয়ারি মাসে আবার একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে—এ ধরনের কোনও জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না। পতিত ফ‍্যাসিস্টদের মোকাবেলা নিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি, শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্য নয়; বরং জনগণের মধ্যে যে ঐক্য, সামাজিক-রাজনৈতিক নানান শক্তির মধ্যে যে ঐক্য জুলাই গণঅভ্যুত্থানে ছিল; সেই ঐক্যই কেবল ফ‍্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে পারবে।বিমানবন্দরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner