বাংলাদেশ ১৮ নভেম্বর ২০২৬

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির যেকোনো পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান।তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘মাথা তুলে দাঁড়ানোর আগেই এই সন্ত্রাসী গোষ্ঠীর বিষদাঁত এদেশের গণতান্ত্রিক জনগণ ভেঙে দেবে।বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের চতুর্থ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।পলাতক ফ্যাসিস্ট চক্রের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রবাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যক্তিদের ওপর হামলার তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এত মানুষ হত্যা ও নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র—এরা সন্ত্রাসী।এরা কোনো রাজনৈতিক দল নয়, এরা একটি সন্ত্রাসী গোষ্ঠী।যারা এই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশ অস্থিতিশীল করতে চায়, তাদের স্বাধীনতাবিরোধী মনোভাব উন্মোচিত হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।ঐতিহাসিক ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনার কথা স্মরণ করে সরকারপ্রধান বলেন, ‘তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে আমাদের সেই আওয়াজ তুলে বলতে হবে—ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। বাংলাদেশকে আর কোনো তাঁবেদারের হাতে সঁপে দেওয়া হবে না।দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner