কমিউনিটি ১৮ নভেম্বর ২০২৬

পূর্ব লন্ডনে ব্রাইট এডুকেশন লন্ডন এর কমিউনিটি কফি মর্নিং অনুষ্ঠিত

শিক্ষা কার্যক্রম, ১১ প্লাস ও বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়

post

টিভি নাইনটিন লন্ডন ডেস্ক : পূর্ব লন্ডনে নতুন যাত্রা শুরু করা টিউশন সেন্টার ব্রাইট এডুকেশন লন্ডন  এর উদ্যোগে কমিউনিটি কফি মর্নিং অনুষ্ঠিত হয়েছে।আজ ১৭ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায়, ১৭ টার্নার স্ট্রিট, লন্ডন E1 2AUতে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশার মানুষ এবং কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন। তাঁরা পূর্ব লন্ডনে ব্রাইট এডুকেশন লন্ডন  এর মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালুর উদ্যোগকে স্বাগত জানান।একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।উপস্থিত অভিভাবকেরা তাঁদের সন্তানদের জন্য এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে ব্রাইট এডুকেশন লন্ডন  এর পক্ষ থেকে বক্তব্য দেন মোঃ  কামাল হোসাইন ও তপন মণ্ডল। এ ছাড়া নুভাহ সোশ্যাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ ইউনুস আলী ব্রাইট এডুকেশন লন্ডন এর  প্রতিষ্ঠার পটভূমি, শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন ।

মোঃ ইউনুস আলী তাঁর বক্তব্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রবাসে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, তাদের মেধা ও যোগ্যতার বিকাশ ঘটানো এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল অর্জনে সহায়তা করাই ব্রাইট এডুকেশন লন্ডন এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জনের পাশাপাশি নতুন প্রজন্মের শিক্ষাগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তপন মন্ডল  তাঁর বক্তব্যে বলেন, যুক্তরাজ্যে টিউশন সেন্টারের অভাব নেই। তবে শিক্ষার্থীদের জন্য কিছু বিশেষ সুবিধা নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে ওয়ান-টু-ওয়ান, সরাসরি ও অনলাইন টিউশন সেবা। শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী স্বতন্ত্র পাঠদান,নিয়মিত উন্নয়ন এবং বিশেষভাবে তৈরি  করা শিক্ষা উপকরণ উল্লেখযোগ্য ।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি 11+ ও SATs পরীক্ষার প্রস্তুতিতে বিশেষ গুরুত্ব দেয়। এখানে অভিজ্ঞ ও  যোগ্যতাসম্পন্ন স্কুলশিক্ষকেরা পাঠদান করেন।অনেক শিক্ষক যুক্তরাজ্যের রাসেল গ্রুপভুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এ ছাড়া শিক্ষার্থীদের স্কুলের পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ির কাজেও সহায়তা দেওয়া হয়।

মিস্টার মন্ডল  আরও জানান, নতুন শিক্ষার্থীদের প্রথম পাঠের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১০০ শতাংশ অর্থ ফেরতের নিশ্চয়তা (Money-back Guarantee) দেওয়া হচ্ছে।

মোঃ কামাল হোসাইন বলেন, ব্রাইট এডুকেশন লন্ডন  পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলে রয়্যাল লন্ডন হাসপাতাল থেকে মাত্র দুই মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত। প্রতিষ্ঠানটিতে ১১ প্লাস (11+), SATs, GCSE ও A-level পরীক্ষার প্রস্তুতি দেওয়া হয়। বর্তমানে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে মূল্যায়নের (Free Assessment) সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, এখানে সর্বোচ্চ চারজন শিক্ষার্থী নিয়ে ছোট ছোট দলে পাঠদান করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার্থে সপ্তাহের সাত দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অফিস খোলা থাকে। এ ছাড়া ফোন ও ই-মেইলের মাধ্যমেও যোগাযোগের সুযোগ রয়েছে।যোগাযোগের ঠিকানা : 17 Turner Street,London E1 2AU. Phone : 02080584560 ,Mob : 07301 919 802 ,Email : info@brightedu.org.uk.. www.brightedu.org.uk.

১১ প্লাস পরীক্ষার প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মো. কামাল হোসাইন বলেন, ব্রাইট এডুকেশন লন্ডন  মূলত 11+ পরীক্ষার প্রস্তুতিতে বিশেষায়িত একটি প্রতিষ্ঠান।তাদের কাছে পাঁচ থেকে সাত হাজারের মতো অনুশীলন ও প্রস্তুতিমূলক রিসোর্স পেপার রয়েছে। এসব উপকরণ যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীরা যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় গ্রামার স্কুল, ইন্ডিপেনডেন্ট স্কুল ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনায়াসে জায়গা করে নিতে পারবে বলে তিনি আসা  করেন ।


অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা ব্রাইট এডুকেশন লন্ডন এর শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। আয়োজকদের প্রত্যাশা, মানসম্মত পাঠদান, অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশের মাধ্যমে প্রতিষ্ঠানটি পূর্ব লন্ডনের শিক্ষার্থী ও অভিভাবকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner