বাংলাদেশ ১৭ নভেম্বর ২০২৬

লন্ডনে নাহিদদের ওপর ‘সহিংসতার’ নিন্দা সরকারের

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ যুক্তরাজ্য সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে হামলা এবং প্রবাসী বাংলাদেশিদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।মঙ্গলবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।বিবৃতিতে বলা হয়,সোমবার (১৬ নভেম্বর) লন্ডনে নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশিদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন।তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।সরকারের বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ওপর এ ধরনের সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ।ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ন করে এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের শনাক্ত এবং যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিচারের আওতায় আনতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ সরকার।এতে বলা হয়, দেশে কিংবা বিদেশে কোনো নাগরিক যেন গণতান্ত্রিক অধিকার চর্চা ও রাজনৈতিক মতামত প্রকাশের কারণে সহিংসতা বা ভীতি প্রদর্শনের শিকার না হন, তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।বিবৃতিতে সন্ত্রাস ও সহিংসতার অভিযোগে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner