লন্ডন: যুক্তরাজ্যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ ও সুফিবাদের চেতনা প্রচার-প্রসারের লক্ষ্যে ব্রিটিশ মুসলিম এলায়েন্স (British Muslim Alliance) এবং মাইজভান্ডারী সুফি একাডেমি ইউকে-এর যৌথ উদ্যোগে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ও শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (রহ.)-এর ওরশ উপলক্ষে জিকির ও মিলাদ-মাহফিল মাইজভান্ডারী সুফি একাডেমি ইউকে-এর সভাপতি জনাব সাকিব হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
একই আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্রিটিশ মুসলিম এলায়েন্স।
গত ৭ নভেম্বর, শনিবার, পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে আয়োজিত এ মাহফিল পবিত্র কুরআনুল কারিম তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোচক শায়খ সাইফুল আজম আল-আজহারী।
প্রধান অতিথির বক্তব্যে শায়খ সাইফুল আজম
আল-আজহারী ইংল্যান্ডের মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ ও সুন্নিয়তের প্রচার-প্রসারে এ ধরনের জিকির ও মিলাদ-মাহফিলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে সুন্নিয়তের সঠিক শিক্ষা, ইসলামী মূল্যবোধ, রাসুলপ্রেম ও আধ্যাত্মিক চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্রিটিশ মুসলিম এলায়েন্স এর পক্ষে বক্তব্য রাখেন আবু সুফিয়ান জিলান।
সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আকবর আলি এবং শহিদুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন শাহরুখ হোসেন তালুকদার।
অনুষ্ঠানে ইসলামের আধ্যাত্মিক দর্শন, সুন্নিয়তের আদর্শ, মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব এবং ইশকে রাসুলের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এ সময় স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।
আলোচনা পর্ব শেষে মিলাদ ও কিয়াম, জিকির-আজকার এবং বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, ব্রিটিশ মুসলিম এলায়েন্স এবং মাইজভান্ডারী সুফি একাডেমি ইউকে যুক্তরাজ্যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ ও সুন্নিয়তের প্রচার-প্রসার, নতুন প্রজন্মকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং ঐক্য, ভ্রাতৃত্ব ও ইশকে রাসুলের চেতনায় একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুসংগঠিত মুসলিম কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রেস বিজ্ঞপ্তি