বাংলাদেশ ০৯ নভেম্বর ২০২৬

রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র গরম অনুভূত হওয়ার পর হঠাৎ বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়।সোমবার (৯ নভেম্বর) দুপুরের পর আকাশে মেঘ জমতে শুরু করে। একপর্যায়ে বইতে থাকে দমকা হাওয়া। কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত।এতে দুপুরের তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মেলে নগরবাসীর।রাজধানীর উত্তরা,বিমানবন্দর, কুড়িল, মিরপুর ও সায়েদাবাদসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।এ ছাড়া গাজীপুর,নরসিংদী ও কিশোরগঞ্জেও বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা এবং কক্সবাজারেও বৃষ্টিপাত হয়েছে।এর আগে সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়,আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী,ঢাকা,খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।দেশের অন্যান্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছিল

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner