বাংলাদেশ ০৮ নভেম্বর ২০২৬

এবার পল্লবী থানায় ককটেল বিস্ফোরণ

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার মধ্যে এবার পল্লবী থানার ভেতরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে থানার গেটের ভেতরে ককটেলটি বিস্ফোরিত হয়।তবে এতে কেউ হতাহত হননি।জানা গেছে, রাত সোয়া ৮টার দিকে দুর্বৃত্তরা থানার ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এর আগে সন্ধ্যা ৬টা থেকে এক ঘণ্টার ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অন্তত পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের বাইরে ও নীলক্ষেত মোড়ে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।একই দিন সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানার সামনে নতুনবাজার ১০০ ফিট রোডে একটি স্কুলবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।এর আগের দিন শনিবার (৭ নভেম্বর) রাতে পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে মহাখালী বাস টার্মিনালের পেছনে পার্কিং করা সোহাগ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।এ ছাড়া বনানী ও মহাখালী এলাকায় সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner