বাংলাদেশ ০৮ নভেম্বর ২০২৬

ঢাবিতে চার স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ২

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। টিএসসিতে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় ও এ ঘটনায় হতাহতের খবর জানা যায়নি। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এদিকে ঘটনার পরপরই বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে শাহবাগ থানার সামনে তারা অবস্থান করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন দুই ব্যক্তি। এ সময় উপস্থিত লোকজন তাদের আটক করেন। তবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং বলেন, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন। তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে। ইতোমধ্যে শাহবাগ থানা-পুলিশকে খবর দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করা হচ্ছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner