টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ঐতিহাসিক সার্বভৌমত্ব র্যালিটি ছিলো নানা মাত্রায় বর্ণাঢ্য ও স্লোগান মুখর।আজ বিকেল ৩টার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সার্বভৌমত্ব র্যালির উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।বিএনপি ও অংগ সংগঠনের হাজার-হাজার নেতা-কর্মী-সমর্থকদের অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নেয়া র্যালিতে ‘যে জিয়া জনতার সে জিয়া মরে নাই, ‘শহীদ জিয়া স্মরণে, ভয় করিনা মরণে, ‘ক্ষমতা না জনতা? জনতা-জনতা’, 'স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম', খালেদা জিয়া স্মরণে বিভিন্ন স্লোগানে মুখোরিত হয়।এছাড়া মাথায় রঙিন টুপি পরে, ঘোড়ার গাড়িতে চড়ে, ঢোল-তবলা বাজাতে-বাজাতে অনেক নেতাকর্মী যোগ দেন র্যালিতে। এসময় নেতা-কর্মীদের হাতে লাল-সবুজ পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড শোভা পায়।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি কাকরাইল হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশ দিয়ে বাংলা মোটর, ফার্মগেট মোড় দিয়ে মানিক মিয়া অ্যাভেনিউয়ে গিয়ে শেষ হয়।র্যালিতে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, আমানুল্লাহ আমান ও ফরহাদ হালিম ডোনার।এ ছাড়াও ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।র্যালিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপির বর্ণাঢ্য র্যালি ও স্লোগান মুখর রাজধানী








