বাংলাদেশ ০৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বৃহস্পতিবার (৫ নভেম্বের) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।হুমায়ুন কবির বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করা হবে।তিনি বলেন, ‘হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া এই সন্ত্রাসীকে আমরা কোনোভাবেই সাধারণ যাত্রী হিসেবে দেখতে পারি না। আমরা তাঁর হস্তান্তর চাই। বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে হস্তান্তর করতে হবে।বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ উদ্যোগ নিয়ে বাংলাদেশ কোনো ভূরাজনৈতিক উদ্বেগ দেখছে না। করিডোরটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে।তিনি আরও বলেন, আঞ্চলিক যোগাযোগব্যবস্থার এ উদ্যোগে যুক্ত হতে বাংলাদেশের যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে এর আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।চীনা প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে হুমায়ুন কবির আশা প্রকাশ করেন, লিউ হাইশিংয়ের এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় ও কৌশলগত সম্পর্ক আগামী দিনে আরও গভীর ও গতিশীল হবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner