টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )চট্টগ্রামঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬’-এর ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী, ডা. শাহাদাত হোসেন সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বের বিপরীতে বিধি অনুযায়ী মাসিক সম্মানী ও অন্যান্য ভাতাও পাবেন তিনি।২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল চেয়ে মামলা করেছিলেন ডা. শাহাদাত হোসেন। পরে ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাকে মেয়র প্রার্থী হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন।
চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন








