টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )বিনোদনঃ ভারতের বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই।রোববার (২৫ অক্টোবর) সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন এই শিল্পী।মানবদেহের গঠন,ভঙ্গি ও আবেগকে স্বতন্ত্র রেখার মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য বিশেষ পরিচিত ছিলেন যোগেন চৌধুরী।তার অভিনব শিল্পশৈলী ভারতীয় আধুনিক চিত্রকলায় তাকে স্বতন্ত্র অবস্থান এনে দেয়।চিত্রকলার পাশাপাশি শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন তিনি।দিল্লির রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটর হিসেবে কাজ করার পর শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অধ্যাপনা করেন। ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতের রাজ্যসভার সদস্যও ছিলেন তিনি।বরেণ্য এই চিত্রশিল্পীর মৃত্যুতে ভারতের শিল্প ও সংস্কৃতি জগতে নেমে এসেছে শোকের ছায়া।
ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন







