আন্তর্জাতিক ২৩ অক্টোবর ২০২৬

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১৬

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )চীনঃ চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। ধসে পড়েছে শত শত বাড়িঘর। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।ভূমিকম্পটি তিব্বতের রাজধানী লাসার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত বিস্তীর্ণ ও জনবিরল পার্বত্য অঞ্চল নাগকুতে আঘাত হানে। এতে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত। দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকাজ পরিচালনা এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে বেগ পেতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।২০২৩ সালের পর এই অঞ্চলটিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০২৩ সালে চীনের পার্শ্ববর্তী গানসু প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের মৃত্যু হয়েছিল।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner