গ্রাম বাংলা ২১ অক্টোবর ২০২৬

কুমিল্লায় ৩ বগি লাইনচ্যুত, অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশ যাত্রী

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )কুমিল্লাঃ কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেলেও পরে নিচের লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে ওপরের লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম উপজেলার নাওটি এলাকায় ঢাকামুখী রেলপথে এ দুর্ঘটনা ঘটে।লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল কর্ণফুলী কমিউটার ট্রেনটি। দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় পৌঁছালে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ওপর ও নিচ—দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে নিচের লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হলেও ওপরের লাইনটি বন্ধ থাকে।কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার শেখ আনোয়ার জানান, ট্রেনের বগি লাইনচ্যুত হলেও নিচের লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দ্রুত বগিগুলো উদ্ধার করে ওপরের লাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করার আশা করছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner