বাংলাদেশ ২০ অক্টোবর ২০২৬

ঢাকেশ্বরীতে মহানবমী: উৎসবের আনন্দের মাঝেই বিদায়ের সুর

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ মহানবমী পূজার দিনে আজ রাজধানী ঢাকার মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ভক্তরা মণ্ডপে অঞ্জলি ও ভোগ দিয়েছেন।
নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। বুধবার বিজয়া দশমীতে বিদায় নেবেন মা দুর্গা।ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মন্দির (কাফরুল) মিরপুর ১৩ নম্বরের পূজা মণ্ডপ ঘুরে সরেজমিনে দেখা যায়, ভক্তরা মণ্ডপে এসে দেবী দুর্গার চরণে অঞ্জলি দিচ্ছেন। পুরোহিতের মন্ত্রোচ্চারণ আর ভক্তদের শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মণ্ডপ প্রাঙ্গণ।নবমীর বিশেষ তিথিতে দেবী দুর্গার কাছে সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। তবে বিসর্জনের ক্ষণ এগিয়ে আসায় আনন্দের মাঝেও বাজছে বিদায়ের সুর।এদিকে পূজার মূল আনুষ্ঠানিকতার পাশাপাশি মণ্ডপের সামনে উৎসবের রং ছড়াতে দেখা গেছে একদল তরুণকে। আরতি ও ঢাকের তালে তালে তারা আনন্দে মেতে ওঠেন। এছাড়া সব বয়সীদের উপস্থিতিতে মণ্ডপ এলাকা রূপ নিয়েছে মিলনমেলায়। শিশু থেকে শুরু করে বড়রা– সবাইকে নতুন পোশাকে সেজে স্বজন ও বন্ধুদের নিয়ে মণ্ডপে ঘুরতে দেখা যায়।মণ্ডপের সাজসজ্জার সামনে দাঁড়িয়ে ছবি তোলা ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার চিত্রও ছিল চোখে পড়ার মতো।ঢাকা মহানগর উত্তরের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত শ্রী শংকর গাঙ্গুলী বাংলানিউজকে বলেন, দুর্গোৎসব অত্যন্ত সুন্দরভাবে এবং কোনো ধরনের ত্রুটি বা ঘাটতি ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন, স্বেচ্ছাসেবক, ভক্তরা ও আইনশৃঙ্খলা বাহিনী সবাই মিলে নিরলসভাবে চেষ্টা করেছেন।তিনি বলেন, এবারের মতো এত সুন্দর পূজা আগে কখনো হয়নি। অত্যন্ত সুন্দরভাবে এই দুর্গোৎসব পরিচালিত হচ্ছে।মণ্ডপ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শনার্থীরা যাতে নিরাপদে ও সুশৃঙ্খলভাবে পূজা দর্শন এবং অঞ্জলি দিতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যাতে সার্বিক উৎসবমুখর পরিবেশ বজায় থাকে।আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ছয় দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner