টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা সম্প্রতি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন দুই হাজার ১৬৭ জন। এর ফলে এবার মোট ভর্তি লাখ ছাড়িয়ে হয়েছে এক লাখ এক হাজার ৪৪২ জন। এছাড়া এডিস মশাবাহিত রোগটিতে একদিনে মারা গেছেন আরও চারজন। এ নিয়ে চলতি বছর মোট প্রাণহানি ৩০৭ জনের।সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শুধুমাত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অঞ্চলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১২ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১৩৭ জন মারা গেছেন। এ ছাড়া ১১ অক্টোবরের হিসাবে খুলনা বিভাগে ৬০ জন, বরিশাল বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে দেশজুড়ে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এরপর সেপ্টেম্বর মাসজুড়ে ডেঙ্গুতে ১৪৮ জনের প্রাণহানি হয়। অক্টোবরের প্রথম ৯ দিনে সারাদেশে ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুতে ভর্তি লাখ ছাড়ালো, মোট মৃত্যু ৩০৭








