স্বাস্থ্য ১১ অক্টোবর ২০২৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ  হামের উপসর্গে সারা দেশে আর সাত শিশুর মৃত্যু হয়েছে।গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব শিশুর মৃত্যু হয়।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৬২। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে।গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে তিনজন এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে ৯৩ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৪২১ জন।এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ১৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ পাঁচ হাজার ২৮ জনে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner