বাংলাদেশ ০৭ অক্টোবর ২০২৬

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

post

টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩৯০ জন রোগী ভর্তি হয়েছেন।গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকায় ৫৩২ জন, চট্টগ্রামে ২৭৩ জন, সিলেটে ১৫২ জন, বরিশালে ১৩৯ জন, খুলনায় ১৩২ জন, ময়মনসিংহে ৮২ জন, রংপুরে ৪৭ জন এবং রাজশাহীতে ৩৩ জন রয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন।এদিকে,গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ২ লাখ ২৯৩ জনে পৌঁছেছে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২২ হাজার ২০ জন।চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে।

আরো পড়ুন!

Sidebar Banner
Sidebar Banner