টিভি নাইনটিন নিউজ ডেস্ক ( অনলাইন )ঢাকাঃ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল করা হয়েছে।এসব কর্মকর্তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি,৩ জন পূর্ণ ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছে।রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ -১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।এতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।প্রজ্ঞাপনে বলা হয়,জারি করা এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হবে।
পুলিশ প্রশাসনে বড় রদবদল, নতুন দায়িত্ব পেলেন ২৪ কর্মকর্তা








